বুধবার বিকেল সাড়ে ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। আবু সাঈদ বদলগাছী উপজেলার চাংলা গ্রামের মৃত আফসার আলীর ছেলে।
বদলগাছী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জার গিফারি জানান, বিকেল ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ ২৫০ সদর হাসপাতালে নেয়া হলে সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিষ্ঠালগ্ন থেকে বদলগাছী উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তার মৃত্যুতে উপজেলা প্রেস ক্লাব, জেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন শোক জানিয়েছে।