ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেন্টমার্টিনে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৪, ১৯ ডিসেম্বর ২০২৪
সেন্টমার্টিনে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সেন্টমার্টিন দ্বীপ -ফাইল ছবি

সেন্টমার্টিনে হাত-পা বাঁধা অবস্থায় সাগরে ভাসমান অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর বলে ধারণা করছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকত সংলগ্ন সাগর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। 

তিনি জানান, জোয়ারের সময় সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকত এলাকা সংলগ্ন সাগরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় সেটি উদ্ধার করে। নিহতের হাত-পা পেছন থেকে বাঁধা ছিল। পরনে ছিল জিন্স প্যান্ট ও ফুলহাতা শীতের সোয়েটার। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের বেশ কয়েকটি চিহ্ন দেখা গেছে। লাশটি ফুলে-ফেঁপে পচে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং শরীরের চামড়া খসে গেছে।

Advertisement

ওসি বলেন, কারা কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, অন্তত ৪-৫ দিন আগে তাকে হত্যা করে মরদেহ সাগরে ফেলে দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!