কক্সবাজারে অস্ত্র-গুলিসহ আটক ২
কক্সবাজার সদরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২টি দেশীয় এলজি এবং ৫ রাউন্ড কার্তুজসহ দুই দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলা সদরের খুরুশকুল ইউনিয়নের ছনখোলা বাজার রোড থেকে সাম্পানঘাটপাড়াগামী রাস্তার মুখে এই অভিযান পরিচালিত হয়। এ সময় সিএনজির পেছনের সিট থেকে উদ্ধার করা হয় ২টি দেশীয় তৈরি এলজি ও ৫ রাউন্ড কার্তুজ। সেইসঙ্গে সিএনজিটিও জব্দ করে পুলিশ।
আটককৃতরা হলেন- লিংকরোড মহুরীপাড়া ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বজল কবিরের ছেলে সিএনজিচালক আব্দুর রহিম প্রকাশ ইলিয়াস (৩৮) এবং অপরজন একই এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে মোহাম্মদ ওসমান (৫৪)।
.png)
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা পুলিশের এসপি মোহাম্মদ রহমত উল্লাহ জানান, আব্দুর রহিম প্রকাশ ইলিয়াসের সিএনজির পেছনের সিট থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী হিসেবে মোহাম্মদ ওসমানকে লিংকরোড এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান এসপি।