[ দেশজুড়ে ]
দিনাজপুরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: সংগৃহীত
দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে দশমাইল ঠাকুরগাঁও মহাসড়কের কবিরাজ হাটের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও জেলার নারগুনে খেজুরের রস খেয়ে আসার পথে বীরগঞ্জ কবিরাজ হাট এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুইজন আরোহী মারা গেছেন। তাদের বাসা দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় বলে জানা গেছে।
দশমাইল হাইওয়ে থানার ওসি ওমর ফারুক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!