বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে পটিয়া পৌর সদরের সবুর রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাসান ইমাম পটিয়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকার আহমদ উল্লাহর ছেলে।
পুলিশ জানায়, ছাত্র-জনতার মিছিলে হামলা ও গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত হাসান ইমাম। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
.png)
পটিয়া থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসান ইমামকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে।