[ দেশজুড়ে ]
ঝিনাইদহে ট্রলির চাপায় নারীসহ ২ জনের প্রাণহানি
ফাইল ছবি
ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের আখ পরিবহনের গাড়ির ধাক্কায় মৌসুমি আক্তার (২৬) নামের এক গৃহবধূ ও ফিরোজ হোসেন (২২) নামে দুই ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন।
নিহত মৌসুমি আক্তার উপজেলার বনখির্দ্দা গ্রামের মোস্তফা আলীর মেয়ে ও ফিরোজ হোসেন একই গ্রামের হাসেম আলীর ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, চাপরাইল বাজার থেকে ইজিবাইকে কালীগঞ্জ শহরে যাওয়ার পথে মল্লিক নগর এলাকায় মোবারকগঞ্জ চিনিকলের আখ পরিবহনের গাড়ি যাত্রীবাহী ইজিবাইটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মৌসুমি আক্তারের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত ফিরোজ হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়। হাসপাতালে পৌঁছানোর পূর্বেই গাড়িতে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মাসুদ রানা জানান, আমাদের এখানে আসার আগেই মৌসুমি আক্তারের মৃত্যু হয়েছে।
বার বাজার হাইওয়ে থানার ওসি মোহসিন হোসেন জানান, ট্রলির চাপায় দু-জন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রলিচালকের বিরুদ্ধে মামলা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!