[ দেশজুড়ে ]
জামালপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের
ফাইল ছবি
জামালপুরের ইসলামপুর উপজেলায় গাইবান্ধা ইউনিয়নের চরদাদনা মোড়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে সিফাত আলী (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় জীবন ও শাহিন নামের দুই সহপাঠী আহত হয়। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত সিফাত পৌর এলাকার উত্তর দরিয়ার ফকিরপাড়া গ্রামের তুলা সেখের ছেলে।
জানা গেছে, সিফাত ইসলামপুর থেকে পোড়ারচর যাওয়ার পথে চর দাঁদনা মোড়ে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। জামালপুর যাওয়ার পথে কিশোর সিফাত মারা যায়। আহত সহপাঠী জীবন ও শাহিন দুইজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
.png)
ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ জানান, দুই মোটারসাইকেলের সংঘর্ষে একজন নিহত এবং দুইজন আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!