ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লে-অফ প্রত্যাহার করে ফ্যাক্টরি খোলার দাবিতে শ্রমিকদের অবস্থান

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১১:০১, ২১ ডিসেম্বর ২০২৪
লে-অফ প্রত্যাহার করে ফ্যাক্টরি খোলার দাবিতে শ্রমিকদের অবস্থান
ছবি: ডেইলি বাংলাদেশ

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা লে-অফ প্রত্যাহার করে পুনরায় ফ্যাক্টরি খুলে দেওয়ার দাবিতে সারাবো এলাকায় চক্রবর্তী হতে কাশিমপুর ফিডার রোডে অবরোধ চলমান রেখেছে।

জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকে ফ্যাক্টরি খুলে দেওয়ার দাবিতে সারাবো এলাকায় চক্রবর্তী হতে কাশিমপুর ফিডার রোডে অবরোধ শুরু করে ১৫০০ থেকে ২০০০ জন শ্রমিক। টেক্সটাইলস লিমিটেডের ফ্যাক্টরি শ্রমিকদের প্রবেশে বাধা প্রদান করায় তারা ফ্যাক্টরির অভ্যন্তরে প্রবেশ না করে ১/২ নং গেটের সামনে অবস্থান চলমান রেখেছে।  

চক্রবর্তী মোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সেনাবাহিনীর ৬০ জন, বিজিবির ৩০ জন ও ৭০ জন পুলিশ সদস্য অবস্থান করছে বলে জানা গেছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!