ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৪, ২১ ডিসেম্বর ২০২৪
টাঙ্গাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্থান্তর করেছে।

নিহতরা হলেন, সিএনজিচালক জেলার কালিহাতী উপজেলা পাথালিয়া এলাকার সোহরাব হোসেন (৫৫) ও সদর উপজেলার করটিয়া এলাকার সুনিল পালের ছেলে প্রদীপ পাল (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সিএনজিচালিত অটোরিকশাটি করটিয়া থেকে টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে সিএনজিটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় সড়ক পাড় হওয়ার চেষ্ট করে। একপর্যায়ে উত্তরবঙ্গগামী একটি দ্রুতগতির বাস সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা সিএনজিচালক ও ওই যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ সময় চিকিৎসক অটোচালক সোহরাব হোসেনকে মৃত বলে ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য প্রদীপ পালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। একপর্যায়ে প্রদীপ পাল ঢাকা পৌঁছানোর পূর্বেই মারা যান।

Advertisement

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. সৈকত হোসেন বলেন, দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সিএনজি উদ্ধার করা হয়েছে। নিহত দুইজনের মধ্যে চালকের মরদেহ স্বজনদের নিকট হস্থান্তর করা হয়েছে। প্রদীপ পালের মরদেহ স্বজনরা বাড়ি নিয়ে গেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!