ঢাকা,  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলার প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৯, ২১ ডিসেম্বর ২০২৪
ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলার প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাত শুরায়ে নেজাম জুবায়ের পন্থীদের ওপর সাদপন্থীদের হামলার প্রতিবাদে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ দিকে পাটগ্রাম উপজেলা তাবলীগ জামাত শুরায়ে নেজাম জুবায়ের পন্থীদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মুফতি আবুল কাশেমের নেতৃত্বে গত ১৭ ডিসেম্বর গভীর রাতে টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলায় ৪ জন নিহত হওয়ার প্রতিবাদে এবং সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে উপজেলার পূর্ব চৌরঙ্গী মোড়ে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আড়াই শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।

গত ১৮ ডিসেম্বর রাত ৩টার দিকে জুবায়ের পন্থীদের ওপর সাদপন্থীদের অতর্কিত হামলায় ৪ জন নিহত হন। আহত হয়েছেন শতাধিক মুসল্লি। এ ঘটনায় সারাদেশের মানুষ স্তব্ধ হয়ে যায়। 
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!