নিহতরা হলেন- আশ্রা ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান (৫৮) এবং তার ছেলে জাহিদ হোসেন (২৭)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাবা ও ছেলে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে আশ্রা বাজারের পশ্চিম পাশে পৌঁছলে একটি অটোরিকশাকে পাশ দিতে গেলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলে নিহত হন। এ সময় অপর মোটরসাইকেলের দুইজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে রেফার করেন।
.png)
মধুপুর থানার ওসি এমরানুল কবির জানান, দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়েছি। লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। আহত দুইজনের অবস্থাও আশঙ্কাজনক।