ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইজতেমা ময়দানে হামলার প্রতিবাদে কটিয়াদিতে বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৪, ২১ ডিসেম্বর ২০২৪
ইজতেমা ময়দানে হামলার প্রতিবাদে কটিয়াদিতে বিক্ষোভ মিছিল
ইজতেমা ময়দানে হামলার প্রতিবাদে কটিয়াদিতে বিক্ষোভ মিছিল। ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের সাথীদের ওপর সাদপন্থীদের হামলার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে কিশোরগঞ্জের কটিয়াদিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর)  বিকেল পৌনে ৩টার দিকে কাটিয়াদি সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে উপজেলাস্থ কলাপট্টি কেন্দ্রীয় মসজিদের সামনে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ মিছিলটি উপজেলাস্থ কলাপট্টি মসজিদ চত্বর থেকে শুরু হয়ে কটিয়াদি বাজার প্রদক্ষিণ করে কটিয়াদি বাসস্ট্যান্ড কামারকোনা দাওয়াতুল হক কওমি মাদরাসা মাঠ প্রাঙ্গণে এসে সামবেশে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Advertisement

এতে নেতৃত্ব দেন মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মুহতামিম দাওয়াতুল হক কওমি মাদরাসা কটিয়াদি ও সভাপতি ইমাম-উলামা পরিষদ কটিয়াদি উপজেলা জেলা শাখা। এছাড়াও মাওলানা মোহাম্মদ আলমগীর হোসাইন সহ-সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ কটিয়াদি উপজেলা শাখাসহ স্থানীয় সাধারণ তৌহিদ জনতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলে বক্তারা টঙ্গী ইজতেমা মাঠে সংঘটিত হামলার প্রতিবাদ করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

প্রতিবাদ মিছিলটি কটিয়াদি জেলা সর্বস্তরের তৌহিদ জনতার ব্যানারে অনুষ্ঠিত হলেও মূলত বাংলাদেশ তাবলীগ জামাত (জোবায়ের পন্থী) অনুসারীদের সমন্বয়ে ঐ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।

গত ১৮ ডিসেম্বর রাতে জুবায়ের পন্থীদের ওপর সাদপন্থীদের অতর্কিত হামলায় ৪ জন নিহত হন। আহত হয়েছেন শতাধিক মুসল্লি। এ ঘটনায় সারাদেশের মানুষ স্তব্ধ হয়ে যায়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!