ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেয়ে থেকে ছেলে, এলাকায় চাঞ্চল্য

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৫, ২২ ডিসেম্বর ২০২৪
মেয়ে থেকে ছেলে, এলাকায় চাঞ্চল্য
শ্রাবণী আক্তার খুশি এখন ওমর ফারুক শ্রাবণ। ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার ধুনটে শ্রাবনী আক্তার খুশি নামে এক তরুণী মেয়ে থেকে ছেলে হিসেবে রূপান্তর হয়েছে।  শ্রাবণী আক্তার খুশি এখন ওমর ফারুক শ্রাবণ হয়েছে।

সে উপজেলার কালেরপাড়া ইউপির সরুগ্রাম পূর্বপাড়া এলাকার খোকন মিয়ার বড় মেয়ে। তাকে দেখার জন্য আশেপাশের গ্রামের মানুষ খুশির বাড়িতে ভিড় করছে। 

জানা যায়, শ্রাবনী আক্তার খুশি স্থানীয় এক শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। এক বছর থেকে আচরণে ছেলে সাদৃশ্যপনা লক্ষ্য করা যায়। গত ৬ মাস আগে থেকে শ্রাবণীকে নিয়মিত ডাক্তারি পরীক্ষা করায় তার পরিবার। এদিকে শনিবার সকালে মেয়ে থেকে ছেলেতে রুপান্তরিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ এক নজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে তার বাড়িতে।

Advertisement

সরেজমিন দেখা গেছে, তরুণীর বাড়িতে মানুষের ভিড়। প্রতিবেশীরা গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন বাড়ির সামনের উঠানে। দূর-দূরান্ত থেকেও দলবেধে উৎসুক জনতা ছুঁটে আসছেন তাদের বাড়িতে। আগের জীবন এবং বদলে যাওয়া জীবন নিয়ে প্রশ্নের যেন শেষ নেই মানুষের। জনতার ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে পরিবারকে।

শ্রাবনী আক্তার খুশি জানান, মেয়ে থেকে ছেলে রুপান্তরিত হওয়ায় আমার কোনো দুঃখ নেই। বাবা কাজে সহযোগিতা করতে পারবো ভেবে আমি অনেকটা খুশি হয়েছি। আমার বর্তমান নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ।

শ্রাবণী আক্তার খুশির বাবা খোকন মিয়া জানান, আমার মেয়ের আচরণ পরিবর্তনের পর থেকে আমি নিয়মিত ডাক্তারি পরীক্ষা করিয়েছি। গত ৬ মাস নানা ধরনের মেডিকেল পরীক্ষা শেষে আমার মেয়ে ছেলেতে রূপান্তর হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। গত বৃহস্পতিবার ডাক্তারি পরীক্ষার রিপোর্ট নিয়ে বাড়িতে আসি। পরে আমার বাড়ির মুরব্বীদের উপস্থিতিতে আমার মেয়েকে ছেলেদের পোষাক পরিয়ে দেই। শনিবার সকালে মুরব্বীদের সঙ্গে পরামর্শ করে মাথার চুল কেটে আমার মেয়ের শ্রাবণী আক্তার খুশি নামটি পরিবর্তন করে ওমর ফারুক শ্রাবণ রাখা হয়েছে।

তিনি বলেন, আমার ৩ মেয়ে ছিলো। কোনো ছেলে সন্তান না থাকায় অনেকের অনেক রকম কথা শুনতে হয়েছে। তবে আমার বড় মেয়ে ছেলে হিসেবে রূপান্তরিত হওয়ায় আমি ও আমার পরিবার খুব খুশি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!