ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলা ও হত্যার প্রতিবাদে তাড়াইলে বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৫, ২২ ডিসেম্বর ২০২৪
ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলা ও হত্যার প্রতিবাদে তাড়াইলে বিক্ষোভ
ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলা ও হত্যার প্রতিবাদে তাড়াইলে বিক্ষোভ। ছবি: ডেইলি বাংলাদেশ

টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থী সন্ত্রাসীদের নৃশংস হামলা ও হত্যার প্রতিবাদে সাদপন্থীদের কার্যক্রম বন্ধ ও বিচারের দাবিতে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় সর্বস্তরের জনতার বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরের দিকে তাড়াইল উপজেলা ইমাম উলামা পরিষদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

তাড়াইল উপজেলা চত্বর থেকে ইমাম উলামা পরিষদের ব্যানারে সর্বস্তরের জনতার অংশগ্রহণে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থী সন্ত্রাসীদের নৃশংস হামলা ও হত্যার প্রতিবাদে এবং সাদপন্থীদের কার্যক্রম বন্ধ ও বিচারের দাবিতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

Advertisement

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা এনামুল হক (বড় হুজুর), সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন জিহাদী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম সহ উপজেলা ইউনিয়ন এর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা।

এ সময় বক্তারা সাদপন্থী সন্ত্রাসীদের নৃশংস হামলা ও হত্যাকাণ্ডে জড়িত খুনিদের বের করে দ্রুত শাস্তির দাবি জানান।পাশাপাশি সারাদেশে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের আহ্বান জানানো হয়।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!