[ দেশজুড়ে ]
চাঁদাবাজি-হয়রানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ
ছবি: ডেইলি বাংলাদেশ
জামালপুরের ইসলামপুর উপজেলায় বৈষম্যবিরোধী সাধারণ ছাত্র জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে গত ১৬ ডিসেম্বর গোয়ালেরচর ইউনিয়নে ছাত্রলীগের মিছিল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভুয়া সমন্বয়কদের চাঁদাবাজি ও সাধারণ জনগনকে হয়রানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে মিছিলটি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও পদবঞ্চিত সমন্বয়ক মেহেদী হাসান সানিম নেতৃত্ব দেন। মিছিলটি ইসলামপুর সরকারি কলেজ থেকে শুরু হয়ে বটতলা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
.png)
বক্তারা বতর্মান কমিটির সমন্বয়কদের ভুয়া বলে আখ্যায়িত করেন এবং সমন্বয়কদের বিরুদ্ধে চাঁদাবাজি, আসামি করে ব্যবসা করাসহ বিভিন্ন অভিযোগ করেন। এছাড়া ছাত্রলীগের বিরোধী বিভিন্ন স্লোগান দেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!