ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিদেশে না নেয়ায় বাড়িতে তালা, প্রবাসীর দাবি- ‘চাঁদা না পেয়ে এমন কাণ্ড’

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০০:২১, ২৩ ডিসেম্বর ২০২৪
বিদেশে না নেয়ায় বাড়িতে তালা, প্রবাসীর দাবি- ‘চাঁদা না পেয়ে এমন কাণ্ড’
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ীতে টাকা নিয়ে সৌদি আরবে না নেয়ায় মজিবুল হক নামে এক প্রবাসীর বাড়িতে তালা ঝুলিয়েছেন স্থানীয় মেম্বার ও এলাকার লোকজন। তবে মজিবুল হকের দাবি- চাঁদা না পেয়ে তার ঘরে তালা দেন অভিযুক্তরা। পরে পুলিশ এসে তালা খুলে দেয়।
 
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার বজরা ইউনিয়নের বজরা শাহী জামে মসজিদ এলাকার ডিলারের বাড়িতে এ ঘটনা ঘটে।

সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম বলেন, ‘সৌদি আরব প্রবাসীর কাছে স্থানীয় ইউপি মেম্বারের চাঁদার কোনো ঘটনা ঘটেনি।’

তিনি আরো বলেন, সৌদিপ্রবাসী মজিবুল হক বিদেশে নেয়ার কথা এলাকার লোকজন থেকে টাকা-পয়সা নেন। বিদেশে না নিয়ে ও টাকা না দিয়ে বিলম্ব করায় স্থানীয় লোকজন ইউপি মেম্বারকে সঙ্গে নিয়ে প্রবাসীর বাড়িতে তালা দেন। তালা দেওয়ার খবর পেয়ে পুলিশ পাঠিয়ে বাড়ির তালা খুলে দেওয়া হয়েছে।

Advertisement

অপরদিকে সৌদিপ্রবাসী মজিবুল হকের দাবি- হামলাকারী ও চাঁদা দাবি করা সবাই একই এলাকার সদস্য। তারা এলাকায় মাদক ব্যবসাসহ জমি দখল ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। তিনি (মজিবুল হক) টাকা দিতে অস্বীকার করলে দরজায় তালা দিয়ে চলে যান সবাই। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তালা খুলে তাদের উদ্ধার করেন।

অভিযুক্ত বজরা ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোফিজ মেম্বারের মোবাইল বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!