[ দেশজুড়ে ]
লোহাগড়ায় ইয়াবাসহ নারী আটক
ইয়াবাসহ নারী আটক। ছবি: ডেইলি বাংলাদেশ
নড়াইলের লোহাগড়ায় ৫৩ ইয়াবাসহ লাখি বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার পূর্ব চরকালনা গ্রামের নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের অহিদুজ্জামানের স্ত্রী।
লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দুপুরের দিকে এসআই শেখ মো. জাকির হোসেন, এএসআই রেশমা খাতুনসহ একদল পুলিশ উপজেলার পূর্ব চরকালনা গ্রামে অভিযান চালায়। অভিযানে নারী মাদক ব্যবসায়ী লাখি বেগমকে তার নিজবাড়ি থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫৩ পিস ইয়াবা জব্দ করা হয়।
ওসি আশিকুর রহমান বলেন, লাখি নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!