কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি আত্মহত্যা করেছেন। সোমবার সকালে কারাগার-১ এর মেঘনা বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে।
মৃত লালু বেপারী (৪৪) মানিকগঞ্জের উকিয়ারার আব্দুল বেপারীর ছেলে।
জানা গেছে, সোমবার সকালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লালু বেপারী মেঘনা বিল্ডিংয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। জরুরি ভিত্তিতে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে ভর্তি রেখে চিকিৎসা প্রদান করেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে বেলা ১১টায় মৃত ঘোষণা করেন।
.png)
এ ঘটনায় সংশ্লিষ্ট কারারক্ষীদের দায়িত্বে গাফিলতি রয়েছে কিনা এ বিষয়ে কারা কর্তৃপক্ষ কর্তৃক ডেপুটি জেলারকে প্রধান করে ৪ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, ওই আসামি কারা অভ্যন্তরে সবজি বাগানে কাজ করতেন। সেই সুযোগে বাগানে দেওয়ার বিষ খেয়ে আত্মহত্যা করেন। গত ২০১৭ সালের ২৮ জুলাই হতে কারাগারে আটক ছিলেন। ওই আসামিকে কারগারের মেঘনা বিল্ডিংয়ের নিচতলায় অন্য ৪০ জন আসামির সঙ্গে থাকতেন।