ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গ্যারেজ মালিককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫১, ২৩ ডিসেম্বর ২০২৪
গ্যারেজ মালিককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
আশুগঞ্জ থানা- ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যারেজ মালিককে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকালে ঐ উপজেলার লালপুর ইউপির বায়েক এলাকার রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত বিল্লাল মিয়া একই উপজেলার আড়াইসিধা ইউপির মাধুরপাড়া এলাকার আব্দুল জব্বার মিয়ার ছেলে।

নিহতের বড় ভাই রহমত উল্লাহ বলেন, রোববার বিকেলে বাড়ি থেকে বের হয় বিল্লাল। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে এলাকাবাসী তার মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

Advertisement

আশুগঞ্জ থানার ওসি মো. বিল্লাল হোসেন বলেন, রাতে বিল্লাল অটোরিকশা চালিয়ে কোথাও যাচ্ছিলো। যাত্রী বেশে কয়েকজন উঠে তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরে জানান, নিহতের পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। পুলিশ হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা করছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!