[ দেশজুড়ে ]
ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ধরা ৫
ছবিতে গ্রেফতারকৃতরা
চট্টগ্রামে অস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করেছে নগরের আকবরশাহ থানা পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) রাতে থানার লতিফপুর সোনা মিয়া রেলগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল হামিদ, রবিউল ইসলাম, ইউসুফ, গোলাম রব্বানী ও সুমন।
পুলিশ জানায়, সোমবার রাত দেড়টার দিকে লতিফপুর সোনা মিয়া রেলগেট এলাকায় অস্ত্রসহ কয়েকজন দুষ্কৃতিকারীর অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালানোর চেষ্টা করলে পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে শটগানের সাত রাউন্ড কার্তুজ, একটি স্টিলের চাইনিজ কুড়াল, ছোরা ও অন্যান্য ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
.png)
আকবরশাহ থানার ওসি রোজিনা খাতুন বলেন, সংঘবদ্ধভাবে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল চক্রটি। দীর্ঘদিন ধরে স্থানীয় মিরপুর আবাসিক এলাকা, শাপলা আবাসিক এলাকাসহ আশপাশের এলাকায় বিভিন্ন বাসা ও পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই-ডাকাতি করে আসছিল তারা। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!