ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাকুন্দিয়ায় ২৫০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ 

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ১৯:৫৮, ২৪ ডিসেম্বর ২০২৪
পাকুন্দিয়ায় ২৫০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ 
২৫০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন স্বেচ্ছাসেবীরা।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার অসহায় ২৫০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সামাজিক সংগঠন ‘শান্তি সংঘ’-এর উদ্যোগে প্রতি বছরের মতো এবারো উপজেলার চরফরাদী ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

মঙ্গলবার সকালে চরফরাদী ইউনিয়নের চরআলগী, চরপাড়াতলা, দক্ষিণ চরটেকী, গুলোয়ারচর, মুনিয়ারীকান্দা, আমতলী, গাংধোয়ারচর ও নারিকেলতলারচর গ্রামের ২৫০টি পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।

সংগঠনটির অন্যতম উদ্যোক্তা সেলিম রেজা বলেন, শীতার্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব করার জন্য আমরা প্রতি বছর শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করি। এবারো তালিকা করে ২৫০টি পরিবারকে উপহার হিসেবে কম্বল বিতরণ করেছি। এটি আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ।

Advertisement

শীতবস্ত্র বিতরণকালে সংগঠনটির স্বেচ্ছাসেবী ফিরোজ আশরাফ, নূর নবী, হুসেইন রুবেল, নাহিদুল ইসলাম কবির, রফিক, রায়হান আলম, মুকিম, সাকিব, মারুফ, আনাস, ইয়াছিন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালে সামাজিক সংগঠন ‘শান্তি সংঘ’ প্রতিষ্ঠা করেন একদল তরুণ যুবক। নলকূপ স্থাপন, বৃক্ষরোপন, রক্তদান কর্মসূচি ও শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কার্যক্রমে ভূমিকা রেখে আসছে সংগঠনটি। স্থানীয় পর্যায়ে প্রশংসিত ও অনুপ্রেরণার একটি উদাহরণ হয়ে উঠছে এই প্রতিষ্ঠান।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!