ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোলায় উপকূলের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২১:১০, ১৫ ডিসেম্বর ২০২৪
ভোলায় উপকূলের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
ভোলায় বেড়িবাঁধের দুই শতাধিক ছিন্নমূল, অসহায় ও দরিদ্র নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।

উপকূলীয় জেলা ভোলায় বেড়িবাঁধের দুই শতাধিক ছিন্নমূল, অসহায় ও দরিদ্র নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর জামিল আহমেদ। শনিবার বিকেলে দৌলতখান উপজেলার হাজিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করে শীতার্তদের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন তিনি।

এ সময় ডক্টর জামিল আহমেদ বলেন, কনকনে ঠান্ডায় উপকূলীয় জেলা ভোলাসহ সারাদেশের হতদরিদ্র মানুষ অনেক কষ্টে আছে। এসব হতদরিদ্র মানুষের পাশে আছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। তারই অংশ হিসেবে ভোলার দৌলতখানের হাজীপুর ইউনিয়নের গরিব, অসহায়, দুস্থ, প্রতিবন্ধী, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে। এই শীতের সময় রেড ক্রিসেন্টের কম্বল পেয়ে সাধারণ জনগণ মহাখুশি।

তিনি আরো বলেন, মানবতাবাদী এবং মানবদরদী মানুষের সহযোগিতায় রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যক্রম পরিচালনা করে থাকে। আর্ত-মানবতার সেবায় এগিয়ে আসা মহৎপ্রাণ ব্যক্তিদের আন্তরিক সহযোগিতা ও অনুপ্রেরণা সঙ্গে নিয়েই রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার প্রয়োজনে মানবতার তরে হাত বাড়িয়ে দেয়। দুর্গত ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

Advertisement

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার সঙ্কটে ও জাতীয় দুর্যোগে সবসময় দুর্গত মানুষের পাশে থেকেছে। আগামী দিনগুলোতেও শীতার্তসহ সব দুর্যোগে মানুষের প্রতি সহানুভূতি ও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।

এ সময় তিনি সমাজের বিত্তবানদের নিজ নিজ অবস্থান থেকে এসব হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এর আগে, তিনি দৌলতখান উপজেলার সিপিপি সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন। এছাড়াও ভোলা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা ইউনিটের স্বেচ্ছাসেবক ও ইউনিট পরিদর্শন করেন। স্বেচ্ছাসেবকদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার জন্য দক্ষতা বৃদ্ধি করার জন্য আহ্বান জানান।

এ সময়  উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পিতা হাজিপুর ইসলামিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদরাসার সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ গোলাম মোস্তফা, তার ছেলে রেড ক্রিসেন্টের সদর দফতরের স্বেচ্ছাসেবক আয়ান আহমেদ।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা ইউনিটের আজীবন সদস্য শহীদ জিয়া স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ খালেদা খানম, ব-দ্বীপ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র স্বেচ্ছাসেবক মীর মোশারেফ অমি, আজীবন সদস্য মো. সালাইমান, মুক্তি, এইচ এম জাকির, ভোলা যুব রেড ক্রিসেন্টের সাবেক যুব প্রধান সাংবাদিক আদিল হোসেন তপু, সাবেক উপ-প্রধান আনোয়ার হোসেন, ভোলা রেড ক্রিসেন্ট যুব প্রধান সাদ্দাম হোসেন, উপ-প্রধান রহমান মিমসহ ভোলা রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্যরা, গণ্যমান্য ব্যক্তিরা, সাংবাদিক ও যুব স্বেচ্ছাসেবকরা এ সময় উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!