ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

শীতের সন্ধ্যায় হয়ে যাক মজাদার ‘ডিম চাট’

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৮:৪৮, ১৪ ডিসেম্বর ২০২৪
শীতের সন্ধ্যায় হয়ে যাক মজাদার ‘ডিম চাট’
এই মুখরোচক খাবারটি খেতে পারেন শীতের সন্ধ্যায়। ছবি: অন্তর্জাল

শীতের সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখতেই যদি দেখেন অদ্ভুত এক রেসিপি। বলছিলাম ভাইরাল হওয়া সেই ডিমের পিনিক মানে ‘ডিম চাট’ এর কথা। লোভনীয় একটি খাবার এটি। সেদ্ধ ডিমের সঙ্গে বিশেষ চাট বা চাটনি দিয়ে তৈরি এই মুখরোচক খাবারটি খেতে পারেন শীতের সন্ধ্যায়।

প্রিয় পাঠক শীতের হিমেল বাতাস আর ঘন কুয়াশার সঙ্গে গরম ডিম চাট কিন্তু জমবে ভালো। তো আর দেরি নয়; তাড়াতাড়ি দেখে নিন মজাদার ডিম চাটের রেসিপিটি-

উপকরণ

Advertisement

সেদ্ধ ডিম– ৪টি (অর্ধেক করে কাটা)
তেতুলের ক্বাথ– ২ টেবিল চামচ (পানি দিয়ে মিশিয়ে পাতলা করা)
চিনি– ১ টেবিল চামচ (স্বাদ অনুযায়ী)
লবণ– স্বাদমতো
পেঁয়াজ মিহি কুচি– ১ টেবিল চামচ
কাঁচা মরিচ কুচি– ১/২টি
ধনেপাতা কুচি– ১ টেবিল চামচ
চাট মসলা– ১ চা চামচ
ভাজা জিরা গুঁড়া– ১ চা চামচ
লাল মরিচ গুঁড়া– সামান্য (ঐচ্ছিক)
শসা কুচি-২ টেবিল চামচ

প্রণালী

> প্রথমে সেদ্ধ ডিমগুলো অর্ধেক করে কেটে নিন। একটি বাটিতে তেতুলের ক্বাথ, চিনি, লবণ, চাট মসলা, ভাজা জিরা গুঁড়া এবং সামান্য লাল মরিচ গুঁড়া মিশিয়ে সস তৈরি করুন।

> ডিমের ওপর পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, শসা কুচি এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। তার ওপর তৈরি করা তেতুলের সসটি ভালোভাবে ঢেলে দিন।

সব উপকরণ মিশিয়ে সুন্দরভাবে পরিবেশন করুন মজাদার ডিম চাট। 

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!