[ দেশজুড়ে ]
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের
প্রতীকী
কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল উদ্দিন (৪২) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার টৈইটং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্বপাড়ার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত জামাল উদ্দিন ওই এলাকার আহমদ হোছাইনের ছেলে। তিনি চার সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে রমিজ পাড়ার কলাবাগানের পুকুর থেকে সেচ পাম্প বসিয়ে পার্শ্ববর্তী বিলে পানি দিচ্ছিলেন জামাল উদ্দিন। এ সময় সেচ পাম্পের মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুরে পড়ে যান তিনি। পরে স্থানীয় লোকজন পুকুর থেকে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জামাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
.png)
পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক জামাল উদ্দিন মারা যান বলে নিশ্চিত হওয়া গেছে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চকরিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!