ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪২, ২৫ ডিসেম্বর ২০২৪
শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ 
ফাইল ফটো

নভেম্বর মাসের বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন হার্ডি এসোসিয়েটস লিমিটেডের শ্রমিকরা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপড়া এলাকায় ওয়ালটন ফ্যাক্টরির সামনে মহাসড়ক অবরোধ করেন তারা। পরে শ্রমিকদের রাস্তা থেকে ফ্যাক্টরিতে নিয়ে যায় শিল্প পুলিশ ও মালিকপক্ষ। ফলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

জানা যায়, সকালে আন্দোলনরত শ্রমিকরা মালিককে ফ্যাক্টরিতে আনতে হবে এবং বেতন পরিশোধের নির্দিষ্ট তারিখ বলতে হবে এমন অভিযোগ তুলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউসার আহামেদের উপস্থিতিতে বিল্ডিং মালিক আগামী ৩১ ডিসেম্বর শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!