[ দেশজুড়ে ]
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার
গ্রেফতারকৃত ফরহাদ হোসেন ইমন ওরফে ফরহাদ বয়াতি। ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন ইমন ওরফে ফরহাদ বয়াতিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফরহাদ হোসেন ইমন ওরফে ফরহাদ বয়াতি লৌহজং উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া এলাকার বাসিন্দা আব্দুল জলিল বয়াতির ছেলে।
লৌহজং থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, ফরহাদ বয়াতির নামে একটি সিআর ওয়ারেন্ট ছিল। এরই ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!