[ দেশজুড়ে ]
গ্লাস ফ্যাক্টরিতে ডাকাতি, ৩ কোটি টাকার মালামাল লুট
কালিগঞ্জ থানা। ছবি: ডেইলি বাংলাদেশ
গাজীপুরের কালিগঞ্জ উপজেলার বালিগাঁওয়ে ইউরো বাংলা গ্লাস ফ্যাক্টরিতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে সংঘবদ্ধ ডাকাত দল (২৫-৩০) ইউরো বাংলা গ্লাস ফ্যাক্টরিতে প্রবেশ করে নিরাপত্তা কর্মীদের বেঁধে রেখে ৩ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা যায়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!