[ দেশজুড়ে ]
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে হিরন শেখ নামে এক যুবকের মৃত্যু। ছবি: ডেইলি বাংলাদেশ
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে হিরন শেখ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা শহরের রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হিরন শেখ চুয়াডাঙ্গা দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার শহিদুল ইসলামের ছেলে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জগদীশ চন্দ্র বসু জানান, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনে দুপুরে ২টার দিকে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়। প্রাথমিকভাবে তার নাম হিরন বলে জেনেছি। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন। ঘটনাস্থল থেকে নিহতের মস্তক বিচ্ছিন্ন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চুয়াডাঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!