[ দেশজুড়ে ]
দিনাজপুরে বিশেষ ক্যাডার কর্মকর্তাদের মানববন্ধন
বিশেষ ক্যাডার কর্মকর্তাদের মানববন্ধন কর্মসূচি। ছবি: ডেইলি বাংলাদেশ
দিনাজপুরে প্রশাসন ক্যাডার ব্যতীত সকল বিসিএস ক্যাডারদের বৈষম্য নিরসনের লক্ষ্যে বিশেষ ক্যাডার কর্মকর্তাদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর প্রেস ক্লাবের সামনে বিসিএস প্রশাসন ক্যাডার ব্যতীত অন্যান্য সকল ক্যাডার কর্মকর্তাদের সকল প্রকার বৈষম্য দূরীকরণের দাবিতে একটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ৬০-৭০ জন বিশেষ ক্যাডার কর্মকর্তারা অংশ নেন। দিনাজপুর ভেটেরিনারি হাসপাতালের পশু চিকিৎসক ডা. আশিকা পারভীনের নেতৃত্বে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!