[ দেশজুড়ে ]
সেন্টমার্টিন থেকে ফেরার পথে সাগরে আটকা ৭১ পর্যটক
ছবি: ভিডিও থেকে সংগৃহীত
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ‘গ্রিন লাইন’ নামের একটি পর্যটকবাহী জাহাজ সাগরে বিকল হয়ে পড়েছে। পরে ৭১ যাত্রীসহ কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সৈকতে ভেড়ে জাহাজটি।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গ্রীন লাইন জাহাজের ম্যানেজার সুলতান আহমদ।
তিনি জানান, বিকেল ৪টার দিকে সেন্টমার্টিন থেকে ৭১ জন পর্যটক নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয় গ্রিন লাইন জাহাজ। প্রায় আড়াই ঘণ্টা জাহাজ চালানোর পরে সাগরের ঢেউয়ের পানি পড়ে জাহাজে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। পরে জাহাজটি কক্সবাজার উদ্দেশ্যে রওনা না করে কোনোরকম মেরিন ড্রাইভের বড় ডেইলের সৈকতে ভিড়তে সক্ষম হয়।
.png)
এদিকে, খবর পেয়ে কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশের টিম ও টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ গ্রিন লাইন জাহাজের কতৃর্পক্ষ ঘটনাস্থলে পৌঁছায়।
ইউএনও আহসান উদ্দিন বলেন, শর্টসার্কিটে ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়েছে জাহাজটি। দুটি বাস দিয়ে জাহাজে থাকা সব পর্যটকদের নিরাপদে কক্সবাজার শহরে নিয়ে আসার কাজ চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!