ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বোনের বিয়ে খেতে এসেছিলেন ছাত্রলীগ নেতা, পুলিশে দিল জনতা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৪, ২৭ ডিসেম্বর ২০২৪
বোনের বিয়ে খেতে এসেছিলেন ছাত্রলীগ নেতা, পুলিশে দিল জনতা
গ্রেফতারকৃত গোলাম গাউস লিমন। ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম গাউস লিমনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে সাড়ে ৫টার দিকে শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় খালার বাড়িতে বিয়ে খেতে এসে জনতার হাতে আটক হন তিনি। পরে তাকে শাজাহানপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত লিমন শাজাহানপুর উপজেলা রহিমাবাদ এলাকার শাহ আলমের ছেলে। 

জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম গাউস লিমন। তবে খালাতো বোনের বিয়ে উপলক্ষে বাড়িতে আসে লিমন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে বিষয়টি টের পেয়ে দীর্ঘদিন লিমনের হাতে নির্যাতিত জনগণ তার বাড়ি ঘিরে ফেলে। এরপর বিষয়টি পুলিশকে জানান ওই এলাকার ইউপি সদস্য তাজুল ইসলাম। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে বিক্ষুব্ধ জনতা লিমনকে পুলিশের হাতে তুলে দেয়।

Advertisement

শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আইয়ুব হোসেন জানান, দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে মাদকের কারবার, জোরপূর্বক ইট-বালু-সিমেন্টের ব্যবসা চালিয়ে আসছিলেন লিমন।

শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, বিকেলে বি ব্লক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চুরি, অবৈধ মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও শাজাহানপুর থানা পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!