বুধবার (২৫ ডিসেম্বর) রাতে শ্যামলী সিকেডি হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে র্যাব-৬ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতারকৃত এফ আর রোমান রায়হান লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামের ফরমান আলী শেখের ছেলে। তিনি লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
.png)
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান।
জানা গেছে, ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত সোমবার (৯ ডিসেম্বর) রাতে লোহাগড়া থানায় মাশরাফি বিন মুর্তজা ও তার বাবা গোলাম মুর্তজা স্বপনসহ ২৯৫ জনের নাম উল্লেখ এবং ৩০০-৩৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নড়াইল জেলা শাখার মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবু। গ্রেফতারকৃত রোমান ওই মামলায় ৪৯ নম্বর এজাহারনামীয় আসামি।
লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, রোমানকে গ্রেফতারের পর লোহাগড়া থানায় হস্তান্তর করে র্যাব-৬। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।