ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫১, ২৬ ডিসেম্বর ২০২৪
ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেফতার
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে ১৭ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। ভারতে অবৈধভাবে প্রবেশ ও বসবাসের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও তিন জন নারী রয়েছেন।

চলতি সপ্তাহে মহারাষ্ট্র অ্যান্টি-টেররিজম স্কোয়াড (এটিএস) স্থানীয় পুলিশের সঙ্গে মিলে তাদের গ্রেফতার করে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছেসংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, চলতি সপ্তাহে মুম্বাই, নাভি মুম্বাই, থানে ও নাসিক শহরে অভিযান চালায় এটিএস। এ সময় বিনা অনুমতিতে ভারতে প্রবেশ এবং বৈধ নথি ছাড়াই সেখানে অবস্থানের দায়ে ওই ১৭ বাংলাদেশিকে গ্রেফতার করে তারা।

Advertisement

তদন্তে জানা গেছে, অভিযুক্তরা ভারতে থাকার জন্য আধার কার্ড ও পিএএন কার্ডের মতো জাল নথি ব্যবহার করেছিল।

অভিযুক্তদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টসহ অন্যান্য আইনের অধীনে কমপক্ষে ১০টি মামলা নথিভুক্ত করা হয়েছে। তবে তাদের নাম ও পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!