ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুরের সংঘর্ষে বাবার পর ছেলের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:২২, ২৭ ডিসেম্বর ২০২৪
মাদারীপুরের সংঘর্ষে বাবার পর ছেলের মৃত্যু
ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বাবা আতাউর রহমান ওরফে আক্তার সিকদারের পর মারা গেছেন ছেলে মারুফ সিকদার। এ নিয়ে সংঘর্ষে দুজনের মৃত্যু হলো। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রায় ১০০ ককটেল বিস্ফোরণ করা হয়।

জানা যায়, সকালে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আতাউর রহমান ওরফে আক্তার সিকদার নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ সময় প্রায় ১০০ ককটেল বিস্ফোরণ করা হয়। এতে উভয় পক্ষের ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। এরমধ্যে মারুফ সিকদারের অবস্থা ছিল গুরুতর। দ্রুত তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

Advertisement

মাদারীপুর পুলিশ সুপার (এসপি) মো. সাইফুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!