জামালগঞ্জে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহিদ পরিবারের সঙ্গে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা হয়।
এ সময় বক্তারা দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখতে ও সুন্দর দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।