ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ওভারটেক করতে গিয়ে ট্রাকের নিচে বাইক, পথেই নিথর ইমানুর 

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৯, ২৮ ডিসেম্বর ২০২৪
ওভারটেক করতে গিয়ে ট্রাকের নিচে বাইক, পথেই নিথর ইমানুর 
লোহাগড়া থানা। ছবি: সংগৃহীত

নড়াইলের লোহাগড়ায় ওভারটেক করতে গিয়ে ট্রাকচাপায় মো. ইমানুর শেখ নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধায় লোহাগড়া-লাহুড়িয়া সড়কের উপজেলার শালনগর ইউনিয়নের বাতাসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইমানুর শেখ উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাঞ্চণপুর গ্রামের  মো. ফায়েক উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় লাহুড়িয়া থেকে ছেড়ে আসা একটি ট্রাক লোহাগড়া-লাহুড়িয়া সড়কের বাতাসি বাজার এলাকা অতিক্রম করছিল। এ সময় ট্রাকটি ওভারটেক করতে যায় একটি মোটরসাইকেল। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান ইমানুর। 

লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় মো. ইমানুর শেখ নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!