নিহত আনোয়ার হোসেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রহাটা গ্রামের আলকাদ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, আনোয়ার হোসেন মোটরসাইকেলযোগে ঢাকা-রংপুর মহাসড়কের পান্থপাড়া এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
.png)
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।