শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার চম্পাতলীবাজারের পশ্চিম পাশে মহাসড়কের গ্রিন ল্যান্ড ব্লগ অ্যান্ড টাইলস ইন্ডাস্ট্রির কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঠাকুরগাঁও থেকে রংপুরে যাচ্ছিল শামীম এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাস। বাসটি গ্রিন ল্যান্ড ব্লগ অ্যান্ড টাইলস ইন্ডাস্ট্রির কাছাকাছি আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ধারে খাদে উল্টে পড়ে যায়। এতে বাসের অন্তত ২০ যাত্রী আহত হন। এ সময় স্থানীয় লোকজন, দশমাইল হাইওয়ে থানা পুলিশ ও সৈয়দপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সৈয়দপুর হাসপাতালে পাঠান।
.png)
দশমাইল হাইওয়ে থানার ওসি মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।