ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আম গাছে শিকলে বাঁধা কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার 

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৫, ২৮ ডিসেম্বর ২০২৪
আম গাছে শিকলে বাঁধা কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার 
কৃষকের লাশ উদ্ধার। ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের পূর্ব চিড়াই পাড়া গ্রামের আম বাগানের গাছ থেকে লোহার শিকলে ঝুলানো অবস্থায় মিজান সরদার (৫০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ঘটমাঝি ইউপির চিড়াইপাড়া গ্রামের আলমগীর মাতুব্বরের মাছের ঘেরে আম গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মিজান সরদার সদর উপজেলার ঝাউদী ইউপির বনিকপাড়া গ্রামের আবু আলী সরদারের ছেলে। 

স্বজন ও এলাকাবাসী জানায়, শুক্রবার রাতে মিজান সরদার বাড়ি থেকে বের হয়ে টুবিয়া বাজার সংলগ্ন সোলাইমান মাতুব্বরের বাড়িতে ওয়াজ মাহফিলে যান। ওয়াজ শেষে রাতে আর বাড়িতে ফিরে আসেননি। সকাল ১১টার দিকে এক শিশু আলমগীর মাতুব্বরের মাছের ঘেরের কাছ দিয়ে যাওয়ার সময় আম গাছের সঙ্গে শিকল পড়া অবস্থায় লাশ পায়। পরে তার চিৎকার চেচামেচিতে আশপাশের লোকজন ছুটে এসে মাদারীপুর সদর থানায় খবর দেয়। পুলিশ এসে লাশটি গাছ থেকে নামিয়ে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। 

Advertisement

মাদারীপুর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, সকালে সংবাদ পেয়েছি বাগানের মধ্যে গাছের সঙ্গেক ঝুলন্ত অবস্থায় একটি লাশ রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!