[ দেশজুড়ে ]
আখাউড়ায় বাসের ধাক্কায় অটোচালক নিহত
প্রতীকী
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাসের ধাক্কায় মো. সাদ্দাম হোসেন (৩২) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। শনিবার বিকেলে আখাউড়া চেকপোস্ট সড়কের নুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সাদ্দাম হোসেন বিজয়নগর উপজেলার কাশিনগর লিচুবাগান গ্রামের মো. আবদুল হোসেনের ছেলে।
আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দিগন্ত পরিবহনের একটি বাস যাত্রী নামাতে দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক মারা যান।
ওসি আরো জানান, অভিযোগ না থাকায় লাশ পরিবারের লোকজনের কাছে বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!