ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক ২

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৪, ২৮ ডিসেম্বর ২০২৪
ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরে ক্যাসিনো ব্যবসায়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ সদস্যসহ ২ জনকে আটক করা হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে তাদেরকে আটক করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন পুলিশ ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ কনস্টেবল মো. আশিক ইকবাল ও মো. স্বপন ইকবালকে আটক করা হয়। এসময় পুলিশ সদস্য লাল কাপড় পরিহিত অবস্থায় সেলুনে চুল কাটছিলেন। 

আটক মো. আশিক ইকবাল মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের মো. আক্তারুল জামানের ছেলে। অপর আটক মো. স্বপন ইকবাল একই গ্রামের বাসিন্দা মো. আওলাদ হোসেনের ছেলে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!