[ দেশজুড়ে ]
টাঙ্গাইলে পল্লী বিদ্যুতের পাওয়ার গ্রিডের সাবস্টেশনে আগুন
ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়ায় পল্লী বিদ্যুতের গ্রিডের সাবস্টেশনে আগুন লেগেছে। রোববার (২৯ ডিসেম্বর) সকালে এ অগ্নিকাণ্ড ঘটে।
টাঙ্গাইল পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার শেখ মোহাম্মদ আলী বলেন, ঘাটাইলের পল্লী বিদ্যুতের ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিডের সাবস্টেশনে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ঘাটাইল উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আমরা প্রশাসনকে জানিয়েছি। এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কি কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে তা পরে জানাতে পারব।
ঘাটাইল থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরে বিস্তারিত জানানো হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!