ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩১, ২৯ ডিসেম্বর ২০২৪
চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত আসামি আব্দুস সামাদ -ছবি: সংগৃহীত

বগুড়ায় চাঞ্চল্যকর ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ সদস্য মিজানুর রহমান হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১২। শনিবার দিবাগত রাত সোয়া একটার দিকে শেরপুর উপজেলার তেঁতুলিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি আব্দুস সামাদ (৪৫) শেরপুরের ঢেপুয়া এলাকার মৃত আলতাব আলী মন্ডলের ছেলে।

এর আগে, গত ১৭ আগস্ট গ্রামপুলিশ সদস্য মিজানুর রহমান তার লিজকৃত সরকারি জমির ওপর খনন করা পুকুর থেকে মাছ ধরতে গেলে প্রতিপক্ষ দলের লোকজন তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। পরে নিহতের মা বাদী হয়ে বগুড়ার শেরপুর থানায় ১৭ জন এজাহারনামীয় ও ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

Advertisement

এর ধারাবাহিকতায় র‍্যাব-১২ বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জেলার শেরপুর উপজেলার তেঁতুলিয়া গ্রামে হত্যা মামলার অন্যতম পলাতক আসামি আব্দুস সামাদ তার আত্মীয় নুর আলম পান্নার বাড়িতে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শামসুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামি বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!