ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইজতেমা হত্যাকাণ্ড: সাদপন্থী শীর্ষ নেতা জিয়া বিন কাসেম গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৫, ২৮ ডিসেম্বর ২০২৪
ইজতেমা হত্যাকাণ্ড: সাদপন্থী শীর্ষ নেতা জিয়া বিন কাসেম গ্রেফতার
গ্রেফতারকৃত মাওলানা জিয়া বিন কাসেম। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে হত্যাকাণ্ডের ঘটনায় সাদপন্থী শীর্ষ নেতা মাওলানা জিয়া বিন কাসেমকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি জানান, সাদপন্থী কর্তৃক টঙ্গীতে হত্যাকাণ্ডের ঘটনায় জিয়া বিন কাসিমকে চট্টগ্রাম ডবলমুরিং এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে টঙ্গী পশ্চিম থানায় নিয়ে আসা হচ্ছে।

Advertisement

প্রসঙ্গত, গত ২০ ডিসেম্বর থেকে ইজতেমা মাঠে মাওলানা সাদের অনুসারী মুসল্লিরা পাঁচ দিনের জোড় ইজতেমা পালন করতে চেয়েছিলেন। কিন্তু মাওলানা জুবায়ের অনুসারীরা সাদপন্থীদের মাঠে জোড় পালন করতে দেবেন না বলে ঘোষণা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে গত ১৮ ডিসেম্বর ভোরের দিকে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে শুরায়ী নেজামের চারজন নিহত ও শতাধিক মুসল্লি আহত হন। সংঘর্ষের পর বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে ময়দানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে পুলিশের গণবিজ্ঞপ্তি জারির পর ইজতেমা মাঠ ত্যাগ করেন সাদ অনুসারীরা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!