[ দেশজুড়ে ]
কালকিনি থানার ওসিকে বদলি
মুহাম্মদ হুমায়ুন কবীর। ফাইল ফটো
মাদারীপুরের কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ হুমায়ুন কবীরকে বদলি করা হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) তাকে বদলি করা হয়।
জানা যায়, কালকিনি থানার ওসি (বিপি- ৮০০৮১৬০৯৫১) মুহাম্মদ হুমায়ুন কবীরকে বদলি করে মাদারীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এর আগে গত ৮ ডিসেম্বর তাকে চট্টগ্রাম রেঞ্জে বদলির একটি আদেশ জারি হয়।
কালকিনি থানায় নতুন ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন (বিপি- ৬৭৮৭০৪৬৬০৮) মো. নুরুল আমীন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!