[ দেশজুড়ে ]
মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে একজনের মৃত্যু
ফাইল ছবি
চুয়াডাঙ্গায় নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আরবি খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত আরবি খাতুন ইসলাম পাড়ার ইমনের মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
সোমবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা ইসলামপাড়া মাথাভাঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।
আরবি খাতুনের পরিবারের সদস্যরা বলেন, সকালে বন্ধুদের সঙ্গে মাথাভাঙ্গা নদীতে মাছ ধরতে যায় আরবি খাতুন। এ সময় হঠাৎ পানিতে পড়ে ডুবে যায় সে। খবর পেয়ে আরবিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চুয়াডাঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!