লৌহজং উপজেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশের পদ্মা ব্রিজ জোন, লৌহজং থানা পুলিশ ও পদ্মাসেতু উত্তর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
গত ২৭ ডিসেম্বর লৌহজং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় থার্টি ফার্স্ট নাইটে শিমুলিয়া ঘাটে আসা পর্যটকদের নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়। সভায় রাত ১২টার পরে শিমুলিয়া ঘাটের সব রেস্তোরাঁ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
.png)
লৌহজংয়ের ইউএনও জাকির হোসেন বলেন, অপ্রত্যাশিত ঘটনা এড়ানোর জন্যই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমি দুই থানার ওসিদের নিয়ে শিমুলিয়া ঘাটে গিয়ে রেস্তোরাঁ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। তাদের থার্টি ফার্স্ট নাইটে রাত ১২টার পরে হোটেল বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।
ট্যুরিস্ট পুলিশের পদ্মা ব্রিজ জোনের পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, রাত ১২টার পর শিমুলিয়া ঘাটে কাউকে অবস্থান করতে দেওয়া হবে না। এমনকি পদ্মা সেতুর মাওয়া এলাকায়ও রাত ১২টার পরে চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।
তিনি আরো বলেন, শিমুলিয়া ঘাট ও মাওয়া এলাকায় আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ। এ ছাড়া পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান আয়োজন বন্ধ রাখা হয়েছে। উচ্ছৃঙ্খল আচরণ থেকে বিরত থাকতে প্রচার চালানো হচ্ছে।
প্রশাসনের নিষেধাজ্ঞার বিষয়টি স্বীকার করে শিমুলিয়া ঘাট রেস্তোরাঁ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মুরাদ খান জানান, উপজেলা প্রশাসন, পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ রাতে (সোমবার) এসে থার্টি ফার্স্ট নাইটে রেস্টুরেন্ট বন্ধ রাখার নির্দেশ দিয়ে গেছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী রাত ১২টার পর শিমুলিয়া ঘাটের সব রেস্তোরাঁ বন্ধ থাকবে।