[ দেশজুড়ে ]
ঐতিহাসিক নয়াবাদ জামে মসজিদকে অবমাননা, প্রতিবাদে বিক্ষোভ
ছবি: সংগৃহীত
দিনাজপুরের কাহারোল ইসকন নেতা রিপন চন্দ্র কর্তৃক ঐতিহাসিক নয়াবাদ জামে মসজিদকে অবমাননা ও ইসলামের প্রতি আঘাতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলার তেরোমাইল গড়েয়া মুসলিম সমাজের ব্যানারে তেরোমাইল গড়েয়া বাজারে মাওলানা হাফিজুর রহমান নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত ৩০ ডিসেম্বর ঐতিহাসিক নয়াবাদ জামে মসজিদের বারান্দায় একটি পাঁচ বছরের ছেলেকে নাচিয়ে ভিডিও করে রিপন চন্দ্র ফেসবুকে পোস্ট করেন। এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে মুসলিম জনতা। একই সঙ্গে রিপন চন্দ্রকে গ্রেফতারের দাবি জানানো হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!