মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই এলাকার পূর্ব মাইজপাড়া গ্রামে ঘটে এমন ঘটনা। এদিকে, নতুন এই নতুন জুটিকে দেখার জন্য সাধারণ জনগণ ভিড় করছেন জুবায়েরের বাড়িতে।
বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরমোহাম্মদ হাওলাদার।
.png)
সরেজমিন জুবায়েরের বাড়িতে গিয়ে জানা যায়, উপজেলার কাজীবাকাই এলাকার পূর্ব মাইজপাড়া গ্রামের হুমায়ন কবীরের ছেলে জুবায়ের হাওলাদারের সঙ্গে প্রায় দুই বছর পূর্বে টিকটকের মাধ্যমে পরিচায় হয় ইন্দোনেশিয়ার তরুণী ট্রিয়ানীর। সেই থেকে শুরু হয় তাদের প্রেমে। এদিকে, গত ২৮ ডিসেম্বর ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আসেন ট্রিয়ানী। পরে জুবায়ের নিজ বাড়িতে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় তাদের।
এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরমোহাম্মদ হাওলাদার বলেন, ইন্দোনেশিয়া তরুণী ট্রিয়ানীর সঙ্গে আমাদের এলাকার জুবায়ের বিয়ে হয়। প্রেমের এমন ঘটনায় তারা সবাই খুশি। তবে নতুন এ দাম্পতিকে দেখতে দূর-দুরান্ত থেকে অনেকেই ছুটে আসছেন।