ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরকীয়া প্রেমের টানে ৫০ লাখ টাকা নিয়ে উধাও প্রবাসীর স্ত্রী 

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৯, ৩১ অক্টোবর ২০২৪
পরকীয়া প্রেমের টানে ৫০ লাখ টাকা নিয়ে উধাও প্রবাসীর স্ত্রী 
নলডাঙ্গা থানা -ফাইল ফটো

নাটোরের নলডাঙ্গায় মালয়েশিয়া প্রবাসী মাজেদুল ইসলামের বিভিন্ন সময়ে পাঠানো নগদ ৩০ লাখ টাকা ও ২০ লাখ টাকার স্বর্ণের গহনা নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালানোর অভিযোগ উঠেছে স্ত্রী আফরোজার বিরুদ্ধে। এ নিয়ে মঙ্গলবার রাতে সন্ধান চেয়ে নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মাজেদুলের পিতা আব্দুল প্রামানিক।

নলডাঙ্গা থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া গ্রামের আব্দুল প্রামানিকের ছেলে মাজেদুল ইসলামের সঙ্গে ২০ বছর আগে সিংড়া উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের খালেকের মেয়ে আফরোজার বিয়ে হয়। বিয়ের ৫ বছর পর একটি ছেলে সন্তান জন্ম নেয়। অভাব-অনটনের সংসারে সচ্ছলতা ফেরাতে ধার-দেনা করে মাজেদুল ইসলাম ৭ বছর আগে মালয়েশিয়ায় যান। সেখান থেকে প্রতিমাসে স্ত্রীর নামে টাকা পাঠাতেন।

বিগত ৭ বছরে ব্যাংকের মাধ্যমে নগদ ৩০ লাখ টাকা ও ২০ লাখ টাকার স্বর্ণের গহনা পাঠান প্রবাসী মাজেদুল। কিন্ত গত ২৭ অক্টোবর স্ত্রী আফরোজা কাউকে কিছু না জানিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে স্বামীর পাঠানো কষ্টে উপার্জিত সমস্ত টাকা ও স্বর্ণের গহনা নিয়ে পালিয়ে যান।

Advertisement

মাজেদুল ইসলামের বাবা আব্দুল প্রামানিক বলেন, এ খবর শুনে আমার প্রবাসী ছেলে মাজেদুল ইসলাম মানসিকভাবে অসুস্থ হয়ে মালয়েশিয়ায় একটি হাসপাতালে ভর্তি হয়েছে।

নলডাঙ্গা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রযুক্তি ব্যবহার করে সন্ধানে চেষ্টা চালানো হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!